রাজধানীর সায়েদাবাদ রেলগেট সংলগ্ন পার্ক থেকে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ জানায়, শনিবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ৩টার দিকে ডিএমপির ওয়ারী থানার সদস্যরা ওই নারীর লাশ উদ্ধার করে। এ সময় তার পরনে ছিলো শর্ট কামিজ ও প্লাজু। পরে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) জিয়াউর রহমান জানান, খবর পেয়ে সায়দাবাদ রেললাইনের পশ্চিম পাশে ওয়ান্ডার ল্যান্ড পার্কের ভেতর থেকে ওই নারীকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তিনি জানান, অজ্ঞাত পরিচয় ওই নারীর বয়স আনুমানিক ৪৫ বছর। পার্কের ভেতরেই থাকতেন।

এমবি