আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাভারের ডগরমোড়া এলাকায় পৌর যুবলীগের কার্যালয় ভাঙচুর করেছে স্বেচ্ছাসেবক লীগ নেতাকর্মীরা বলে অভিযোগে পাওয়া গেছে।

সোমবার রাতে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক মমতাজুলল হক জনি।

তিনি বলেন, ‘পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান শিশিরের নেতৃত্বে ৪০-৫০ তার সমর্থকরা সংগঠনের কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। অফিসের মালামালও লুট করে।

এ ব্যাপারে জানতে চাইলে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আজিজুর রহমান শিশির বলেন, ‘কে বা কারা হামলা চালিয়েছে তার আমি কিছুই জানি না। উদ্দেশ্যমূলকভাবে জনি আমাকের ফাঁসানোর জন্য এবং রাজনৈতিকভাবে ছোট করার জন্যই এসব মিথ্যা অভিযোগ করছে।’

এ ব্যাপারে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘হামলার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এএইচ