রাজধানীর মৌচাক মার্কেটের সামনের রাস্তায় মিছিল করেছে রমনা থানা জামায়াতে ইসলামীর কর্মীরা। সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তারা এ মিছিল করে।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- থানা জামায়াতের সেক্রেটারি জিল্লুর রহমান, দফতর সম্পাদক ইউসুফ আলী মোল্লা, প্রচার ও আইটি সম্পাদক আতাউর রহমান সরকার, থানা শিবির সভাপতি মোস্তাফিজুর রহমান, কলেজ সভাপতি মুরাদ হোসেন, ছাত্রনেতা জামিল মাহমুদ, জামায়াত নেতা তরিকুল ইসলাম ও মোজাম্মেল হক প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজনের দাবি জানান।
উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা ৭২ ঘণ্টার হরতাল ও চলমান অবরোধ সমর্থনে তারা এ মিছিল করে। (বিজ্ঞপ্তি)
কেএইচ





