সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় বজ্রপাতে শরীফ মিয়া (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় বাবুল মিয়া (২৫) নামে এক যুবক আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকেউপজেলার নোয়াবন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরীফ মিয়া উপজেলার ধর্মপাশা সদর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের ইদু মিয়ার ছেলে এবং আহত বাবুল একই গ্রামের নূর ইসলামের ছেলে।
ধর্মপাশা থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) গোলাম কিবরিয়া জানান, সকাল সাড়ে ৮টার দিকে স্কুলছাত্র শরীফ ও একই গ্রামের বাবুল বাড়ির সামনে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ বজ্রপাতে শরীফ ঘটনাস্থলেই মারা যায় এবং বাবুল আহত হন। আহত বাবুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কেএইচ





