নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডাকাত সন্দেহে গণপিটুনিতে তিন জন নিহত হয়েছেন।

উপজেলার দাউদপুর ইউনিয়নের জিন্দা উত্তরপাড়ায় শুক্রবার দিনগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

স্থানীয়রা জানায়, রাতে জিন্দা উত্তরপাড়ার আবদুর রাজ্জাক শিকদারের বাড়িতে ১৫/১৬ জন ডাকাত হানা দেয়। ডাকাতিতে বাধা দিলে ডাকাতরা এসময় আবদুর রাজ্জাককে কুপিয়ে জখম করে। এসময় বাড়ির লোকজনের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে এসে ডাকাতদের ধাওয়া করে।

ধাওয়া খেয়ে বাকিরা পালাতে পারলেও ডাকাতদলের তিন সদস্য জনগণের হাতে আটক হন। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলে দুইজনের ও রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অপরজনের মৃত্যু হয়।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম গণপিটুনিতে তিন ডাকাত নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এমকে