পবিত্র ওমরাহ পালনের জন্য মঙ্গলবার মদিনা থেকে মক্কার উদ্দেশ্যে রওয়ানা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া।

আজ ইফতারের পর তারা রওয়ানা দেবেন।

এসময় তাদের সফরসঙ্গীরাও তাদের সঙ্গে থাকবেন।

মদীনা ছেড়ে যাওয়ার আগে বিএনপির শীর্ষ এ নেতাদের সঙ্গে দেখা করতে সেখানে হাজির হন- রিয়াদ, দাম্মাম, আল-হাছা, জুবাইল,আল-গাসিম আবাহসহ বিভিন্ন অঞ্চল থেকে হাজারো নেতাকর্মী। ঈদের পর সরকার পতনের আন্দোলনে এসব নেতাকর্মীকে মাঠে থাকার আহ্বান জানান তারেক রহমান।

ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এনএস