ঝালকাঠির কেন্দ্রীয় জেলখানার অভ্যন্তরের বিভিন্ন লোকেশনের গোপন ছবি তোলার দায়ে এেক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

কারাগারের পার্শবর্তী একটি ভবনের ছাদে উঠে মোবাইল ফোনের মাধ্যমে জেলখানার অভ্যন্তরের বিভিন্ন স্থান ও স্থাপনার ছবি তোলার সময় কারাকতৃপক্ষের দৃষ্টি গোচর হলে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় কারারক্ষি মোঃ নজরুল ইসলাম বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি লিখিত অভিযোগ করলে আটককৃত মাদ্রাসা শিক্ষককে পুলিশ ১৫৪ ধারায় আদালতে সোপর্দ করে।

আদালত মঙ্গলবার বিকালে তার জামিন নামঞ্জুর করে হেলহাজতে প্রেরন করেন।

লিখিত অভিযোগ ও কারারক্ষিদের একটি সূত্র জানায়, সদর উপজেলার বেশাইনখান হাফিজিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আটকৃত মোঃ রাকিবুল ইসলাম (২২) সোমবার দুপুরে কারাগারের পার্শবর্তী একটি ভবনের ছাদে উঠে জেলখানার অভ্যন্তরের ছবি তোলার সময় কারাকতৃপক্ষ আটক করে। তবে জঙ্গি হামলার রক্তাক্ত জনপথ ঝালকাঠি শহরে মাদ্রাসা শিক্ষকের এহেন স্পর্শকাতর স্থানে ছবি তোলার কারনেই প্রশাসন সতর্কতা মূলক পদক্ষেপ হিসাবেই তাকে আটকের পর জিজ্ঞাসাবাদ করলেও সন্দেহ জনক কিছু পাওয়া যায়নি বলে থানা পুলিশ জানিয়েছে।

পিরোজপুর জেলার কাউখালী উপজেলার হোগলা কেতলা গ্রামের মোঃ সোবাহান ফকিরের পুত্র হাফেজ রাকিবুল সোমবার দুপুরে ঝালকাঠি জেলখানা সংলগ্ন এক আত্মীয়ের বাসায় বেড়াতে এসে শখের বসে ছবি তুলেছে। যে কারো জেলখানার বা ষ্পর্শকাতর স্থানের ছবি তোলা যে ঠিক নয় তা সে বুঝতে পারেনি।

ইআর