রাজধানীর গুলিস্তান-নিউমার্কেট-গুলিস্তান রুটে লেগুনায় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে এক লাখ আট হাজার খুইয়েছেন মাছের আড়ৎ কর্মচারী নীতিশ মণ্ডল।
তিনি নিউমার্কেটে দিলীপ বাবুর মৎস্য আড়তে কাজ করেন।
আড়তের মালিক দিলীপ জানান, প্রতিদিনের মতো দুপুরে যাত্রাবাড়ী আড়ৎ থেকে এক লাখ ৭৫ হাজার টাকা নিয়ে ফিরছিলেন নীতিশ। যাত্রাবাড়ী থেকে গুলিস্তানে আসার পর নিউমার্কেটগামী লেগুনায় ওঠে সে। লেগুনায় কোনো এক সময় অজ্ঞান পার্টির খপ্পরে নীতিশ। অজ্ঞান পার্টি তার কাছ থেকে এক লাখ আট হাজার টাকা নিয়েছে।
নিউমার্কেটে অসুস্থ অবস্থায় নীতিশকে দেখতে পেয়ে পথচারীরা আড়ৎ মালিক দিলীপকে খবর দেন। পরে দিলীপ এসে অসুস্থকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করেন।
জেএ





