গাজীপুরের আশুলিয়ায় সীমা (২২) নামের এক পোশাক শ্রমিককে গলাকেটে হত্যা করা হয়েছে। রবিবার ভোরে আশুলিয়ার জিরাবো এলাকার বাবুল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সীমা আক্তার পাবনার ফরিদপুর থানার বিয়ালবাড়ী গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে। তিনি জিরাবো এলাকার ‘টি ডিজাইন গার্মেন্ট’ নামের পোশাক কারখানায় অপারেটর হিসেবে কাজ করতেন।
পুলিশ জানায়, নিজ ঘরে সীমা আক্তারকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেন তার স্বামী রেজাউল। পরে সকালে ঘরের মধ্যে প্রতিবেশীরা তার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়।
এমআর





