টঙ্গীর তুরাগ নদের তীরে তাবলিগ জামাতের ৪ দিনব্যাপী বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো।

মাওলানা জোবায়ের পন্থীদের আয়োজনে ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আজ(১৬ ফেব্রুয়ারি) শনিবার সকাল ১০টা ৪২ মিনিটে এই মোনাজাত শুরু হয়। শেষ হয় বেলা ১১টা ৭ মিনিটে। মোনাজাতে মুসলিমসহ বিশ্ববাসীর কল্যাণ কামনা করা হয়।  

বাংলাদেশের হাফেজ মাওলানা জোবায়ের এই মোনাজাত পরিচালনা করেন।

আখেরি মোনাজাতে অংশ নিতে গতকাল(শুক্রবার) ভোর থেকেই মুসল্লিদের ঢল আসতে থাকে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরি মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

মাওলানা জোবায়েরের অনুসারীদের পরিচালনায় দুই দিনের বিশ্ব ইজতেমা আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো।

আগামীকাল (১৭ ফেব্রুয়ারি) রোববার বাদ ফজর থেকে ভারতের মাওলানা সাদ অনুসারীদের পরিচালনায় দু’দিনব্যাপী ইজতেমা শুরু হবে। সোমবার (১৮ ফেব্রুয়ারি) আখেরি মোনাজাতের মধ্যদিয়ে এবারের ৫৪তম বিশ্ব ইজতেমা সমাপ্ত হবে।  

এমবি