বাঘাইহাটের হাঝাছড়া ১০ নং ঝর্ণা এলাকায় নিরিহ বাঙ্গালি মোটরসাইকেল চালক আকবর আলীর উপর উপজাতীয় যুবক কর্তৃক সন্ত্রাসী হামলা মারধর এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে কঠোর আন্দোলনের হুশিয়ারি উচ্চারণ করেছেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি শিক্ষানবিশ আইনজীবি ইব্রাহীম মনির।

বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, দিঘীনালা উপজেলার কবাখালী এলাকার বাঙালি মোটরসাইকেল চালক আকবর আলী বাঘাইহাট হতে দীঘিনালা আসার পথে উপজাতীয় সন্ত্রাসীরা তারর গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি আঘাত করতে থাকে। এতে তার নাক ও মুখের বেশ কিছু অংশ কেটে যায়। তার আত্ম চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসলে উপজাতী সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য-কমপ্লেক্সে নেওয়ার পর তার অবস্থার অবনতি ঘটলে তাকে খাগড়াছড়ি সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আমি এই সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা ইব্রাহীম মনির আরো বলেন, পার্বত্যাঞ্চলে উপজাতি সন্ত্রাসীরা দিনদিন বেপরোয়া হয়ে উঠছে। তারা অব্যাহত খুন, গুম, অপহরণ, চালিয়ে সেখানে এক অস্থিতিশীল পরিবেশ তৈরি করে রেখেছে। দ্রুত অপরাধীকে গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাচ্ছি। অন্যথায় সর্বস্তরের ছাত্রজনতাকে সাথে নিয়ে এক দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

আবু বকর/এসএম