নড়াইল সদর উপজেলার গড়েরহাট বাজার এলাকায় মোটরসাইকেল চাপায় এক শিশু নিহত হয়েছে। নিহত শিশুর নাম রাজু (৬)।
সে নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের মাগুরা গ্রামের চঞ্চল মোল্যার ছেলে। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সোমবার সন্ধ্যায় রাজু বাড়ির পাশে গড়েরহাট বাজার এলাকায় একটি দোকানের সামনের সড়কে দাঁড়িয়ে ছিল।
এ সময় মাইজপাড়া বাজার এলাকা থেকে গড়েরহাটগামী একটি মোটরসাইকেল রাজুকে চাপা দিলে সে নিহত হয়। ঘটনার পর মোটরসাইকেল চালক পালিয়ে যান।
এমএ





