টঙ্গীর তুরাগ নদীর তীরে ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে সাদপন্থীদের নেতৃত্বে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। তাবলীগের শীর্ষ মুরব্বীরা আম বয়ান শুরু করেন।
লাখো মুসুল্লির সমাগমে পূর্ণ হয়ে গেছে মূল ইজতেমা ময়দান। ফজরের পর থেকেই তাবুতে তাবুতে ভাগ হয়ে তাবলীগ জামায়াতের শিক্ষা নিয়ে আলোচনা করছেন বিভিন্ন জেলা থেকে আসা সাদপন্থী মুসুল্লিরা।
এদিকে ইজতেমা ময়দানের নিরাপত্তায় এবারও কাজ করছে পুলিশ র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর বিভিন্ন সংস্থা।
এএস





