কক্সবাজারের টেকনাফ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার সকাল ৬টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা লবনের মাঠ এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

টেকনাফ বিজিবি ৪২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে ওই এলাকায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় কয়েকজন পথচারী ওই এলাকা দিয়ে যাচ্ছিল। তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি সদস্যরা তাদের থামতে বলে। এ সময় তারা দৌড় দিলে বিজিবি তাদের ধাওয়া করে। এ সময় তারা একটি প্যাকেট ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা প্যাকেটটির ভেতর থেকে ৩০ হাজার ইয়াবা উদ্ধার করে।

তবে এসময় কাউকে আটক করা যায়নি বলেও তিনি জানান।

এআই