রাজধানীর উত্তরখানে গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার ভোর রাতে ৬৩/২ দোবাকিয়া ব্যাপারিপাড়ায় এ ঘটনা ঘটে।
উত্তরখান থানা সূত্রে জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে আবেদা খাতুন (৫০) ফজরের নামাজ পড়ার জন্য ওযু করতে ঘরের বাইরে বের হন। এসময় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
তিনি জানান, এসময় তার মেয়ে আলিফ লাইলা ওরফে আদুরে চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে আসেন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমএনজে





