গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক কেএম পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক, সাদুল্যাপুর ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও দৈনিক মানবজমিন পত্রিকার সাবেক সাদুল্যাপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম তালুকদার (৫০) আর নেই।
বৃহস্পতিবার সকালে উপজেলা শহরের ভূমি অফিস সংলগ্ন নিজ বাসায় অসুস্থ হয়ে হাসপাতালে নেওয়ার পথে ইন্তেকাল করেন তিনি। (ইন্নালিল্লাহি...রাজেউন)।
সাইফুল ইসলাম দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছন।তিনি বিশিষ্ট ব্যবসায়ী মৃত্যু আবদুর রশিদ তালুকদারের ছেলে।
শুক্রবার সকাল ৯টায় বনগ্রাম ইউনিয়নের (হবিল্লাপুর, তালুকদারপাড়া) গ্রামের নিজ বাড়িতে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন সম্পন্ন হবে।
সাইফুল ইসলাম তালুকদারের অকাল মৃত্যুতে সাদুল্যাপুর উপজেলার শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
সাইফুল ইসলাম তালুকদারের অকাল মৃত্যুতে সাদুল্যাপুর উপজেলার শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধিসহ বিভিন্ন মহলের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
রুবেল/নাজিব