২০ দলীয় জোটের হরতালের সমর্থনে রাজধানীর মগবাজার এলাকায় মিছিল করে ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা।
আজ সকাল ৯.০০ টায় মগবাজার মোড়ে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মিছিলের নেতৃত্ব দেন মহানগরী সেক্রেটারি সিয়াম রেজা। এসময় আরো উপস্থিত ছিলেন সাবেক শিবির নেতা ড. আহসান হাবিব, জিল্লুর রহমান, আতাউর রহমান সরকার, মহানগরী অর্থ সম্পাদক এস আর মিঠু, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আশ্রাফ উদ্দিন, প্রচার সম্পাদক এম বাবু ও মোস্তাফিজুর রহমান প্রমুখ।
ইআর





