ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৯তম প্রতিষ্ঠা দিবস আজ। এ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে নাগরিক সংবর্ধনাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ডিএমপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকালে রাজারবাগে জাঁকজমকপূর্ণ এক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান। বিশেষ অতিথি থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিকিউকে মুসতাক আহমদ ও পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার।
ডিএমপি সূত্র জানিয়েছে, বিকাল সাড়ে ৩টায় রাজারবাগ পুলিশ লাইনে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শুরু হবে। এতে রাজধানীতে বসবাসকারী বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশ নেবেন। ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন। পরে প্রধান ও বিশেষ অতিথিদের বক্তব্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠান শেষ হবে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডিএমপি সদর দফতরসহ রাজধানীর ৪৯টি থানা এবং ডিএমপির বিভিন্ন ইউনিটে আলোকসজ্জা করা হয়েছে। পুলিশ সদস্যদের মধ্যে আন্তঃক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে রচনা ও বির্তক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়া রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ ব্লাড ব্যাংক, মিডিয়া সেন্টার, বোমা ডিসপোজাল টিমসহ ডিএমপির বিভিন্ন শাখার কার্যক্রম প্রদর্শনের জন্য পৃথক ৮টি স্টল স্থাপিত হয়েছে।
১৯৭৬ সালের ১ ফেব্রুয়ারি ১২টি থানায় মাত্র সাড়ে ৬ হাজার জনবল নিয়ে কার্যক্রম শুরু হয়েছিল ঢাকা মেট্রোপলিটন পুলিশের। বর্তমানে ডিএমপির অধীনে ৪৯টি থানায় ২৬ হাজারের ওপরে জনবল রয়েছে।
[b]ঢাকা, ১ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম) //ইএইচ[/b]
জাতীয়
ডিএমপির ৩৯তম প্রতিষ্ঠা দিবস আজ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৩৯তম প্রতিষ্ঠা দিবস আজ। এ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনে নাগরিক সংবর্ধনাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডিএমপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী





