চট্টগ্রামে অবৈধ কাঠের ডিপু হিসেবে পরিচিত চান্দগাঁও থানার বলির হাট এলাকা থেকে বিপুল পরিমাণ চোরাই কাঠ উদ্ধার করেছে কোস্ট গার্ড ও বন বিভাগ।
শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ সব কাঠ উদ্ধার করা হয়। যার আনুমানিক মুল্য প্রায় ১০ লাখ টাকা।
চট্টগ্রাম কোস্ট গার্ডের পূর্ব জোনের লে. কমান্ডার আশিক মাহমদু জানান, বলির হাট এলাকা থেকে ৬শ’ঘনফুট অবৈধ সেগুন গামারী ও অন্যান্য প্রজাতির কাঠ উদ্ধার করা হয়েছে।
উদ্ধারকৃত কাঠের আনুমানিক মুল্য প্রায় ১০ লাখ টাকা। উদ্ধারকৃত কাঠ চট্টগ্রাম উত্তর বন বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে। বন বিভাগ এ ব্যাপারে মামলা করেছে।
এআর





