টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-প্রাইভেটকারের মুখোমুখী সংঘর্ষে ১জন নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত ৩ জন।  

মাঙ্গলবার (২ মে ) দুপুরে  দরুন এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

এলেঙ্গা ফাড়ির সার্জেন্ট জাহাঙ্গীর হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা পাবনাগামী একটি যাত্রীবাহী বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সদর উপজেলার দরুন এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারটির চালক ফটিক মিয়া (৪০) নিহত হয়। আহত অবস্থায় ৩ জনকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের লাশ টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

কাওছার/এমই