দেশে করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু প্রতিদিনই বাড়ছে। রোগী সংক্রমণের এই ঊর্ধ্বগতির মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ঢাকার পাঁচ হাসপাতালকে ফিল্ড হাসপাতাল বানানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের টিকাদান কেন্দ্র পরিদর্শন করতে এসে সরকারের এ সিদ্ধান্তের কথা জানান স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব লোকমান হোসেন মিঞা।

ফিল্ড হাসপাতাল বড় আকারে শুরু করার পরিকল্পনা করা হয়েছে জানিয়ে তিনি বলেন, স্বল্পতম সময়ের মধ্যে এগুলো চালু করা হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারসহ ৫ টি স্থানে ফিল্ড হাসপাতাল করা হবে বলে জানালেও বাকি চার স্থানের কথা জানাননি তিনি।

লোকমান হোসেন মিঞা বলেন, এই মুহূর্তে আমাদের ঢাকায় ফিল্ড হাসপাতালের প্রয়োজন নেই। তবুও আমরা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখছি।

এমবি