দেশে জনসংখ্যার তুলনায় পুলিশের সংখ্যা অপর্যাপ্ত। এ কারণে দ্রুত ৫০ হাজার পুলিশ সদস্য নিয়োগ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

প্রশাসনযন্ত্রে গতি আনার জন্য প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন করে আসছেন। তারই অংশ হিসাবে আজ তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ে যান।

শনিবার সকালে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিদর্শন শেষে প্রধানমন্ত্রী এ কথা জানান।

প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে দেশের উন্নয়নে গতি আসে। জনকল্যান ও প্রশাসনিক কাজে গতি আনতে ঢাকাকে ভেঙ্গে আরেকটি বিভাগ করার প্রক্রিয়া চলছে।

এআর/এসএইচ