রাজধানীর পল্টন বিজয়নগর এলাকায় তাহের হোসেন (২৬) নামে এক এসি মিস্ত্রি কাজ করার সময় একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে নিহত হয়েছেন।
বুধবার (২৩ মার্চ) সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের ক্যাম্প পুলিশের ইনচার্জ মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তাহেরের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি নয়াপল্টন এলাকায় থাকতেন ও শান্তিনগরে অবস্থিত এ কে রেফ্রিজারেশন নামে একটি ওয়ার্কশপে এসি মিস্ত্রির কাজ করতেন।
এ কে রেফ্রিজারেশনের মালিক খগেন বর্মন জানান, বিকেলে বিজয়নগর বটতলা সংলগ্ন একটি বহুতল ভবনের পঞ্চম তলার বাইরের দিকে বেল্ট বেঁধে এসি লাগানোর কাজ করার সময় বেল্ট ছিঁড়ে নিচে পড়ে যান তাহের। দ্রুত তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এম আর





