নাশকতার অভিযোগে বরিশাল (পশ্চিম) জেলা জামায়াতের আমীর হাবিবুর রহমানকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল সোয়া ১০টার দিকে নগরীর সদর রোড সিটি কলেজের সামনে থেকে আটক তাকে করা হয়।
কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাখাওয়াত হোসেন জানান, মো. হাবিবুর রহমান নাশকতার অভিযোগে দায়ের করা একাধিক মামলার এজাহারভুক্ত আসামী। তিনি নগরীর সিটি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক।
এমআর, জেএ





