ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঘন কুয়াশার কারণে সব রকম যান চলাচল বন্ধ করে দিয়েছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।
শুক্রবার (৬ জানুয়ারি) রাত ১০টা থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সেতু থেকে মির্জাপুরের পাকুল্লা পর্যন্ত প্রায় ৪০ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
এছাড়া বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারে টোল প্লাজার সামনেও শত শত যানবাহন আটকা পড়ে রয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। কুয়াশার ঘনত্ব কেটে গেলে যান চলাচল স্বাভাবিক হবে।
এমবি





