নোয়াখালী’র বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া পৌরসভার নির্বাচনে কেন্দ্র থেকে মনোনীত মেয়র প্রার্থী এ.কে.এম ইউছুফ আলীর সাথে থাকছে না উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
জেলা তলবি সভা রেজুলেশন ও উপজেলা তৃণমূল নেতা কর্মীদের পছন্দের নেতা মনোনীত মেয়র মনোনয়ন দিতে পৌরসভা আ’লীগের সভাপতি, উপজেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট সাইফ উদ্দিন আহম্মদের নাম গত ২০ দিন আগে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। উপজেলা ও জেলা তৃণমূল আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মতামত নির্বাচন বিধি উপেক্ষা করে বিতর্কিত ও পৌরসভায় সরকারের প্রায় ১ কোটি টাকা বরাদ্ধের পৌর ভবন নির্মাণ না করে ও উন্নয়নের নামে কোটি কোটি টাকার দূর্নীতি বাজকে দলীয় মেয়র মনোনয়ন দেয়ায় এমন পরিস্থিতি বিরাজ করছে।
তৃণমূল আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতা কর্মীরা তাদের পছন্দের পৌর আ’লীগের সভাপতি এডভোকেট সাইফ উদ্দিন আহম্মদের জনপ্রিয়তা থাকায় তাকেই বিদ্রোহী মেয়র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে। মনোনয়ন পত্র জমা ও বাছাইয়ে উপজেলা আ’লীগে সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এটি.এম সিরাজ উদ্দিন, পৌরসভার সাধারণ সম্পাদক আবুল কালাম মারজান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবদুর রাজ্জাক দিদার, কৃষকলীগ উপজেলা সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি মোঃ রুবেল, যুবলীগ উপজেলা আহবায়ক ইকবাল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজুসহ তৃণমূল নেতা কর্মীরা বিদ্রোহী মেয়র প্রার্থীর এডভোকেট সাইফ উদ্দিন আহম্মদের সাথেই রয়েছে।
উপজেলা আ’লীগের সভাপতি, সাবেক এমপি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ওয়ালী উল্যাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মহিউদ্দিন, উপজেলা যুগ্ন সম্পাদক বিশিষ্ট ব্যবসায়ী হাজী নুরুল ইসলাম, উপজেলা সাংগঠনিক সম্পাদক এ.টি.এম সিরাজ উদ্দিন, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম মারজান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবদুর রাজ্জাক দিদার, কৃষকলীগ উপজেলা সভাপতি মোঃ হেলাল উদ্দিন ও উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু জানান, গত ২০ দিন আগে উপজেলা তৃণমূল আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মতামত নিয়ে তাদের পছন্দের পৌর আ’লীগের সভাপতি, উপজেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট সাইফ উদ্দিন আহম্মদকে দলীয় পৌর মেয়র মনোনয়ন দিতে কেন্দ্রীয় নির্বাচন কমিটির কাছে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে জেলা আ’লীগের তলবি সভায়ও হাতিয়া পৌরসভার দলীয় মেয়র এডভোকেট সাইফ উদ্দিন আহাম্মদকে মনোনয়ন দিতে কেন্দ্রীয় কমিটির কছে প্রেরণ করা হয়েছে। তৃণমূল আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মতামত উপেক্ষা করে পৌরসভার বিতর্কিত দূর্নীতিবাজ চলতি মেয়র ও কমিউনিস্ট পার্টির কর্মী একে.এম ইউছুফ আলীকে দলীয় মেয়র মনোনয়ন দিয়ে আ’লীগে ভাবমুর্তি চরমভাবে ক্ষুন্ন করছে।
নোয়াখালী প্রতিনিধি
হাতিয়া পৌরসভায় দলীয় মেয়র প্রার্থীর সঙ্গে নেই উপজেলা আ’লীগ
আরাফাতুর রহমান,নোয়াখালী প্রতিনিধি:নোয়াখালী’র বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া পৌরসভা। এ পৌরসভার নির্বাচনে কেন্দ্র থেকে মনোনীত মেয়র প্রার্থী এ.কে.এম ইউছুফ আলীর সঙ্গে নেই উপজেলা আ’লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
জেলা তলবি সভা রেজুলেশন ও উপজেলা তৃণমূল নেতা কর্মীদের পছন্দের ত্যাগী নেতা মনোনীত মেয়র মনোনয়ন দিতে পৌরসভা আ’লীগের সভাপতি, উপজেলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি এডভোকেট সাইফ উদ্দিন আহম্মদের নাম গত ২০ দিন আগে কেন্দ্রে প্রেরণ করা হয়েছে। উপজেলা ও জেলা তৃণমূল আ’লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের মতামত নির্বাচন বিধি উপেক্ষা করে বিতর্কিত ও পৌরসভায় সরকারের প্রায় ১ কোটি টাকা বরাদ্ধের পৌর ভবন নির্মাণ না করে ও উন্নয়নের নামে কোটি কোটি টাকার দূর্নীতি বাজকে দলীয় মেয়র মনোনয়ন দেয়ায় এমন পরিস্থিতি বিরাজ করছে।
তৃণমূল আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগ, কৃষকলীগ ও শ্রমিকলীগের নেতা কর্মীরা তাদের পছন্দের পৌর আ’লীগের সভাপতি এডভোকেট সাইফ উদ্দিন আহম্মদের জন প্রিয় থাকায় তাকেই বিদ্রোহী মেয়র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দেয়া হয়েছে। মনোনয়ন পত্র জমা ও বাছাইয়ে উপজেলা আ’লীগে সাধারণ সম্পাদক চেয়ারম্যান মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক এটি.এম সিরাজ উদ্দিন, পৌরসভার সাধারণ সম্পাদক আবুল কালাম মারজান, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবদুর রাজ্জাক দিদার, কৃষকলীগ উপজেলা সভাপতি মোঃ হেলাল উদ্দিন, সহ সভাপতি মোঃ রুবেল, যুবলীগ উপজেলা আহŸায়ক ইকবাল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজুসহ তৃণমূল নেতা কর্মীরা বিদ্রোহী মেয়র প্রার্থীর এডভোকেট সাইফ উদ্দিন আহম্মদের সাথেই রয়েছে।

এমএম