ঢাকার অদূরে আশুলিয়ার সামিয়া গার্মেন্টসে ডাকাতির ঘটনায় ৮ জনকে আটক করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত বেশকিছু দেশীয় অস্ত্রসহ ডাকাতি হওয়ার মালামালও উদ্ধার করা হয়েছে।
পুলিশের একাধিক দল বৃহস্পতি ও শুক্রবার শিল্পাঞ্চল আশুলিয়ার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে ৮ জনকে আটক করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে আশুলিয়ার পূর্ব সদরপুর এলাকার সামিয়া গার্মেন্টসের মূল ফটকের দেয়াল টপকিয়ে ৫০-৬০ জনের একদল ডাকাত ভেতরে প্রবেশ করে। তারা নিরাপত্তাকর্মীদের অন্ত্র ঠেকিয়ে হাত-পা বেঁধে প্রায় দুই কোটি টাকার মালামাল লুটে নেয়।
এ ঘটনায় থানায় মামলা করতে গেলে পুলিশ মামলা নিতে গরিমসি করে বলে জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক আবু সাঈদ।
জেআই





