রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬০টি ককটেল, ৫টি চাপাতি, ১টি লোহার রড ও ১টি ছুরি উদ্ধার করা হয়।

বুধবার দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখার উপ-কমিশনার মারুফ হোসেন সরদার এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতরা হলো- স্বপন রাজবংশী, নাহিদুল ইসলাম ওরফে নিউটন, আল আমিন, রানা, জীবন, শামীম, ইয়ামিন, রমজান মিয়া, সাইফুল ও জিল্লু।

তিনি জানান, গতকাল সন্ধ্যা ৭টা থেকে বুধবার সকাল পর্যন্ত রাজধানীর শেরে বাংলা নগর, গুলশান ও রামপুরা থানা পুলিশ নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ১০ ডাকাতকে আটক করেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা করার পর তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

এমই