ইরাকে বাগদাদ ইমিগ্রেশন ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। তারা ভিজিটিং ভিসায় ইরাকে গিয়েছিল।
বিমান বন্দর সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে তাদেরকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হয়।
ভিজিটিং ভিসায় ইরাক যাওয়া এসব মানুষকে শ্রমিকের মতো মনে হওয়ায় ফেরত পাঠানো হয় বলে জানা গেছে। তাদেরকে প্রথম পাঠানো হয় দুবাই। সেখান থেকে এয়ারএরাবিয়ার ফ্লাইটে দেশে ফেরত পাঠানো হয়।
জানা গেছে দালালের খপ্পরে পড়ে এসব নিম্ন আয়ের মানুষকে দেশে ফেরত আসতে বাধ্য করা হয়েছে। ফেরত আসা প্রতিজন দালালকে সাড়ে ৪ লাখ টাকা করে দিয়েছে বলে জানায়।
টাঙ্গাইল, বগুড়াসহ দেশের বিভিন্ন জেলার ভাগ্যাহত এসব মানুষ ভাগ্যের চাকা ফেরাতে বিদেশ পাড়ি দিয়েছিল বলে জানায় বিমানবন্দর ইমিগ্রেশনের লোকজন। বিমান বন্দরে ফেরত এসে অনেকেই কান্নায় ভেঙ্গে পড়ে।
[b]চট্টগ্রাম,১০মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]
জাতীয়
১৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে বাগদাদ ইমিগ্রেশন
ইরাকে বাগদাদ ইমিগ্রেশন ১৯ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে। তারা ভিজিটিং ভিসায় ইরাকে গিয়েছিল। বিমান বন্দর সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ৯টায় এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে করে তাদেরকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হয়





