৫ জানুয়ারিতে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে দিনাজপুরে জামায়াত-শিবির ও বিএনপির ১২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, ৫ জানুয়ারিতে নাশকতা করার জন্য পরিকল্পনা করে জামায়াত-শিবির ও বিএনপির কতিপয় নেতাকর্মী। নাশকতা ঠেকাতে পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে নেমেছে। এ প্রেক্ষিতে শনিবার গভীর রাত থেকে রোববার ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে জামায়াত-শিবির ও বিএনপির ১২ নেতা-কর্মীকে আটক করা হয়। অভিযান অব্যাহত রয়েছে। যে-কেউ বিশৃঙ্খলার চেষ্টা করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কেএইচ





