জামায়াতের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের আগের রাতে চট্টগ্রাম প্রেসক্লাব লক্ষ্য করে ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা।
রোববার (২৭ মার্চ) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটেছে।
ঘটনাস্থলে থাকা চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি রতন কান্তি দেবাশীষ বলেন, মোটর সাইকেলে এসে প্রেসক্লাব লক্ষ্য করে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ককটেল দুটি প্রেসক্লাবের সামনে বিস্ফোরিত হয়েছে।
ককটেল বিস্ফোরণের পর ঘটনাস্থলে থাকা লোকজনের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
কোতয়ালি থানার ওসি মো.জসিম উদ্দিন বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
এমআইএস।





