কক্সবাজার-টেকনাফ সড়কের মরিচ্যা যৌথ চেকপোষ্টের বিজিবি জোয়ানরা যাত্রীবাহি গাড়ী তল্লাশী চালিয়ে ১ হাজার ৪শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এসময় কাউকে আটক করতে পারেনি বিজিবি। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ লক্ষাধিক টাকা বলে বিজিবি জানিয়েছেন।
মরিচ্যা যৌথ চেকপোষ্টের নায়েব সুবেদার নজরুল ইসলাম বলেন, রবিবার বিকাল সাড়ে ৫ টার দিকে কক্সবাজার মুখী যাত্রীবাহী গাড়ী তল্লাশী চালিয়ে সিটের নিচ থেকে ইয়াবা উদ্ধার করি।
কায়সার হামিদ মানিক





