নগরীর চান্ডগাঁও থানার সিএন্ডবি এলাকা থেকে লক্ষাধিক ইয়াবাসহ তিনজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার গভীর রাতে র‌্যাব-৭ এর সিইওয়ের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাব চট্টগ্রাম জোনের এএসপি শাহেদা  বলেন, ‘সিএনবি এলাকা থেকে র‌্যাব অভিযান চালিয়ে লক্ষাধিক ইয়াবাসহ তিনজনকে আটক করেছে।’

তিনি আরও জানান, ইয়াবা বড়িগুলো গণনা চলছে। সকাল সাড়ে ১০টায় র‌্যাবের পতেঙ্গা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।

জেআই