নোয়াখালীর বেগমগঞ্জে বাসচাপায় মিলয় (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মিলয় মিরওয়ারিশপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ছাইদুল হকের ছেলে।

শনিবার সকাল ৮টার দিকে উপজেলার মিরওয়ারিশপুর ইউনিয়নে চৌমুহনী-চাটখিল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মিলয় চৌমুহনী-চাটখিল সড়ক ধরে হাঁটছিলো। এ সময় লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ছেড়ে আসা জননী সার্ভিসের একটি বাস মজুমদারহাট সংলগ্ন সালামের দোকান এলাকায় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

এদিকে, এ দুর্ঘটনার প্রতিবাদে সোয়া ৮টা থেকে ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখে উত্তেজিত লোকজন। পরে, পুলিশ এসে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

এআই