গুম, খুন ও গণগ্রেফতারের প্রতিবাদে ২০ দলীয় জোটের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্রশিবির ময়মনসিংহ শহর শাখা।

রোববার বিকেলে শহর শিবিরের সেক্রেটারি রেজাউল করিমের নেতৃত্বে মিছিলটি শহরের গাঙ্গিনাপাড় থেকে শুরু হয়ে বিদ্যাময়ী স্কুলের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের সেক্রেটারি শহিদুল্লাহ কায়সার, শহর জামায়াতের কর্মরিষদ সদস্য হায়দার করিম, আনোয়ার হাসান সুজন, শিবিরের জেলা দক্ষিণ সভাপতি মাহফুজুর রহমান মুক্তা, শিবির নেতা খন্দকার আবু হানিফ প্রমুখ।

ইআর