সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকাল ১০টা থেকে গণভবনে এই ঈদ শুভেচ্ছা বিনিময় শুরু হয়।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, প্রধানমন্ত্রীর মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল ও তার দুই কন্যাসহ শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত আছেন।
সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ের পর দ্বিতীয় পর্যায়ে কূটনৈতিক ও বিচারপতিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।
ঢাকা, ২৯ জুলাই, টাইমনিউজবিডি.কম, এএইচ





