মহাত্মা গান্ধী পিস অ্যাওয়ার্ড ২০১৯ লাভ করেছেন প্রবাসী মোশাররফ হোসেন খান। শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে এ পদক প্রদান করা হয়। শনিবার বিকেল ৪টায় রাজধানীর বিজয়নগরে থ্রী স্টার হোটেল অর্নেট ইন্টারন্যাশনানে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

সংগঠনের উপদেষ্টা লায়ন মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, উদ্বোধক হিসাবে বক্তব্য রাখেন ভাষা সৈনিক রেজাউল করিম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরাট জনকল্যান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়র চৌধুরী নেসারুল হক, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, জেনুইন ক্যান্সার হাসপাতালের চেয়ারম্যান ডা. এম এ তাহের জামান, বিশিস্ট সমাজসেবক মো. গালিব হোসেন, আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য আলহাজ্ব মমতাজ হোসেন চৌধুরী, অধ্যক্ষ মো. আলী চৌধুরী মানিক, এডভোকেট মো. আতিকুর রহমান খান, ড. প্রীতি শর্মা, কাজী জামালউদ্দিন প্রমুখ।

উল্লেখ্য, মোশাররফ হোসেন ১টি বিশ্ববিদ্যালয় কলেজ, একটি মহিলা কলেজ, একটি হাই স্কুল ও একটি কিন্ডরগার্ডেনের প্রতিষ্ঠাতা।