গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে কাশিয়াবাড়ী হাইস্কুল এন্ড কলেজ মাঠে কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু’র সভাপতিত্বে কিশোরগাড়ী ইউনিয়নকে বাল্যবিবাহমুক্ত ঘোষণা করার লক্ষ্যে প্রধান অতিথি হিসেবে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুস সামাদ সকলের আন্তরিক সহযোগিতা কামনা করে বাল্যবিবাহ বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

এসময় আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকার গাইবান্ধার উপ-পরিচালক মোকলেছুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভার) কোহিনুর আক্তার বানু শিফন, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তোফাজ্জল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুর রহমান, থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম, পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) নবিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আজিজুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল আলম, উপজেলা প্রকৌশলী আহসান হাবিব, মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, স্থানীয় ইউপি সদস্য অঞ্জনা রাণী, অহেন্দ্রনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জেড