সিলেটের ওসমানীনগর থানার দয়ামীর নামকস্থানে ট্রাকচাপায় দুই পথচারী নিহত হয়েছেন।
রোববার (২৬ সেপ্টেম্বর) ভোরে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতরা হলেন- গোলাপগঞ্জের কামরুল ইসলাম (৫০) ও খুলনা জেলার সোনাডাঙ্গা থানার নবীন বাগ এলাকার হানিফ উল্লার ছেলে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশবন্ধু পার্সেল কোম্পানির ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮ ২৭৮৭) সড়কের ওপর দাঁড়িয়ে থাকা দুই ব্যক্তিকে পেছন থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।
এমবি





