ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মশা মারার অজুহাতে বিনা টেন্ডারে অতিরিক্ত মূল্যে জার্মানী ৪৬০টি ফগার মেশিন ক্রয়ের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে,বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীর সংশ্লিষ্ট কর্মকর্তার সহযোগিতায় মধ্যস্বত্ত্ব ভোগীদের মাধ্যমে ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি করপোরেশন কয়েক দফায় পিপিআর লংঘণ করে দ্বিগুন দরে প্রায় ১১ কোটি টাকা ব্যয়ে ৪৬০টি ফগার মেশিন ক্রয় করেছে।
শুধু তাই নয়, পাবলিক প্রকিউরমেন্ট (পিপিআর) আইন ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮ লঙ্গনের অভিযোগও রয়েছে ডিসিসির কর্মকর্তাদের বিরুদ্ধে।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396593955.jpg[/img]
ডিসিসির সূত্রমতে,গত বছর ঢাকা দক্ষিণ ৩০০ টি এবং ঢাকা উত্তর ৬০টি ফগার মেশিন বিনা টেন্ডারে ২ লাখ ৩৩ হাজার টাকা দরে মেশিন টুলস ফ্যাক্টরীর সংশ্লিষ্ট কর্মকর্তার সহযোগিতায় ক্রয় করে। আর এই ক্রয়ের ক্ষেত্রে মধ্যস্বত্ত্বভোগী (সাব কন্টাকটর) শওকত হোসেন ভুমিকা রাখেন।
এদিকে গত মার্চ মাসে আবার ঢাকা উত্তর একই ভাবে বিনা টেন্ডারে জার্মান থেকে সরাসরি ২ লাখ ২৯ হাজার ৫০০ টাকা দরে আরও ১০০টি ফগার মেশিন ক্রয় করেছে।
জানাযায়,গত ২৩ ফেব্রুয়ারি ডিএনসিসির প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোহাম্মদ আলীর স্বাক্ষরিত এক অফিস আদেশে মেশিন টুলস ফ্যাক্টরীর লিমিটেডের জেনারেল ম্যানেজারকে (মার্কেটিং) শর্ত সাপেক্ষে ১০ মার্চের মধ্যে ১০০টি জার্মানী তৈরি ফগার মেশিন সরবরাহের জন্য কার্যাদেশ দেন। তবে ওই সময়ের মধ্যে মেশিন সরবরাহ করতে না পারলে কার্যাদেশ বাতিল বলে গন্য হবে। কিন্তু নির্ধারিত ওই সময়ের মধ্যে ঠিকাদার মেশিন সরবরাহ করতে পারেনি। শুধু তাইনয় গত ১২ মার্চ ব্যাকডেটে আবেদন করে আরও ২দিনের সময় নেন ওই ঠিকাদারের প্রতিনিধি।
[img]http://www.timenewsbd.com/contents/public/201404/1396594052.jpg[/img]
গত ১৮ মার্চ ওই ঠিকাদার হযরত শাহজালাল(র) আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মেশিনগ্রুলো সরাসরি ডিএনসিসির কার্যালয়ে পৌছে দেন। ওই দিনই তড়িঘড়ি করে মেশিনগুলো পরীক্ষা নিরীক্ষা ছাড়াই আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তাদের মাঝে হস্তান্ত করেন।
আরও অভিযোগ রয়েছে, মেশিন টুলস ফ্যাক্টরীর লিমিটেডের জেনারেল ম্যানেজারের প্রতিনিধি শওকত হোসেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ফগার মেশিন ক্রয়ের বিষয়টি দাপটের সঙ্গে নিয়ন্ত্রণ করে যাচ্ছেন। যদিও কাগজে কলমে কোথাও তিনি সই স্বাক্ষর করেন না।
সূত্রমতে, ডিএনসিসিকে গত বছর ১৭ ফেব্রুয়ারি মেসার্স সোহেল এন্টারপ্রাইজ 'মিশরীরের তৈরি' উন্নত মানের প্রতিটি ফগার মেশিন ১ লাখ ১০ হাজার টাকা দরে এবং গত বছর ৭ ফেব্রুয়ারি মেসার্স মোল্লাহ এন্টারপ্রাইজ 'জার্মানীর তৈরি' একটি নামকরা কোম্পানীর প্রতিটি ফগার মেশিন ১ লাখ ২০ হাজার টাকা দরে সরবরাহের প্রস্তাব(অফার লেটার ) দেন । কিন্তু এই দুই ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রস্তাব ক্রয় কমিটির সভায় উপস্থাপন করেননি প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোহাম্মদ আলী।
এছাড়া নাম না প্রকাশের শর্তে ডিসিসির একাধিক কর্মকর্তা জানান, জার্মনীর তৈরি ওইসব ফগার মেশিনের আন্তর্জাতিক বাজার মূল্য এবং সর্বসাকুল্যে ব্যয় ৭৫ হাজার থেকে ৮০ হাজার টাকা হবে। গুগলে সার্চ দিলেই বেরিয়ে আসবে জার্মানীর তৈরি ওইসব ফগার মেশিনের নিট মূল্য। সেই সঙ্গে বিমানের ট্যাক্স, কাস্টম এবং কার্গো সার্ভিসের ব্যয়ের বিষয়টি। সব কিছু মিলে মেশিনের দাম ৮০ হাজার টাকার বেশি হবার কথা নয়।
সরে জমিন অনুসন্ধান এবং তদন্ত হলে কার স্বার্থে ডিসিসি ৩ দফায় পিপিআর লংঘণ করে বিনা টেন্ডারে প্রায় ১১ কোটি টাকায় ৪৬০টি ফগার মেশিন ক্রয় করেছে তা বেরিয়ে আসবে।
এই বিষয়ে টাইমনিউজবিডিকে সাব কন্টাকটর শওকত হোসেন জানান, বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীর লিমিটেডের বড় কর্মকর্তা তার আত্মীয়। তার পক্ষে সাব কন্টাকে ডিসিসিতে ফগার মেশিন সরবরাহের কাজ করেন।
তিনি জানান, বিনা টেন্ডারে মেশিন সরবরাহের বিষয়টি নিয়ে রিপোর্ট লিখে কোনো লাভ হবে না। কারণ মেশিন টুলর্স ফ্যাক্টরীর কর্মকর্তাদের বিরুদ্ধে কারও কথা বলার সাহস নেই।
তিনি আরও বলেন,সাংবাদিক নেতা আলতাফ মাহমুদসহ বেশ কয়েক জন সিনিয়র সাংবাদিক তার আত্মীয় রয়েছে। এছাড়া র্যা ব এবং পুলিশ প্রশাসনের বড় বড় বেশ কয়েক জন কর্মকর্তা তার আত্মীয় রয়েছেন।
ডিএনসিসির প্রধান ভান্ডার ও ক্রয় কর্মকর্তা মোহাম্মদ আলী টাইমনিউজবিডিকে বলেন,বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরী সরকারি প্রতিষ্ঠান। বিনা টেন্ডারে ওই প্রতিষ্ঠানের মাধ্যমে ফগার মেশিন ক্রয় করলে কেউ প্রশ্ন তোলবে না। তারা নিজেরা ফগার মেশিন তৈরি না করলেও তাদের প্রতিনিধি ডিএনসিসির সঙ্গে লিয়াজো রাখছেন। দাম বেশি হলেও করার কিছু নেই, আমাদের মেশিন দরকার। এছাড়া কম দরে ফগার মেশিন সরবরাহের প্রস্তাবকারীরা আসলে মেশিন দিতে পারবেন না। তারা শুধুমাত্র সময় ক্ষেপন করবেন ।
অপরদিকে ডিএসসিসির ক্রয় বিভাগের এক কর্মকর্তা জানান, প্রশাসকের সরাসরি নির্দেশ অনুযায়ী তারা বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরীর লিমিটেডের ওই প্রতিনিধির মাধ্যমে গত বছর ২ লাখ ৩৩ হাজার টাকা দরে ফগার মেশিন ক্রয় করেছেন। তবে এই মেশিনগুলোর গুনগত মান ভাল।
[b]ঢাকা,একে, ৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]
জাতীয়
ডিসিসিতে টেন্ডার ছাড়াই অতিরিক্ত দামে ফগার মেশিন ক্রয়
ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে মশা মারার অজুহাতে বিনা টেন্ডারে অতিরিক্ত মূল্যে জার্মানী ৪৬০টি ফগার মেশিন ক্রয়ের সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।





