ঠাকুরগাঁও বেগম সুফিয়া কামাল ফেলো সম্মেলন ২০১৫ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আজ ঠাকুরগাঁও জেলা কোট চত্বর থেকে একটি র্যালী বের হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়।
সুফিয়া কামাল ফেলো ও ঠাকুরগাঁও এনজিও সেল’র আয়োজনে সম্মেলনে সভাপতিত্ব করেন মনোয়ারা বেগম লিলি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জাতীয় সংসদ সদস্য সংরক্ষিত মহিলা আসনের সেলিনা জাহান লিটা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মূকেশ চন্দ্র বিশ্বাস। আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফোরাতুন নাহার পেরিস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান তাহমিনা আক্তার মোল্লা, ৯ নং ওয়ার্ড কউন্সিলর দ্রোপদী দেবী আগরওয়ালা, এনজিও সেলের সভাপতি রবিউল আজম প্রমুখ।
এআই





