অনুপ্রবেশের অভিযোগে আটক ৬ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
বৃহস্পতিবার দিনগত রাত ২টার সময় বেনাপোলের সাধিপুর সীমান্ত দিয়ে বিজিবির কাছে তাদের হস্তান্তর করা হয়।
ফেরত আসা যুবকদের বাড়ি শরিয়তপুর, কাশিপুর, মহেশপুর, ঝিনাইদহ, বরিশাল ও সুনামঞ্জ এলাকায় বলে জানিয়েছে তারা।
বিজিবি জানায়, অবৈভাবে সীমান্ত অতিক্রমের সময় বিএসএফ তাদের আটক করেছিল।
বিষয়টি বেনাপোল পোর্ট থানার এএসআই আশরাফুল আলম নিশ্চিত করেছেন।
এ ঘটনায় অবৈধ পাড়াপাড় আইনে একটি মামলা করেছে বিজিবি।
এর আগে মঙ্গলবার রাতে সধিপুর সীমান্ত থেকে ওই ৬ যুবককে আটক করেছিল ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।
এআর





