রোববার (২৩ এপ্রিল) সকাল ও দুপুরে জেলার তাহিরপুর, দোয়ারা বাজার ও ছাতক উপজেলায় পৃথক তিনটি বজ্রপাতের ঘটনায় এ কৃষকরা মারা যায়।

সুনামগঞ্জে এখন বোরো ধান কাটার মৌসুম চলছে উল্লেখ করে পুলিশ জানায়, কৃষকরা প্রতিদিনের মতো আজ সকালেও হাওরে ধান কাটতে যান। কিন্তু সকাল থেকে ঝড়-বৃষ্টি হতে থাকে। হঠাৎ বজ্রপাতে ছয় কৃষক মারা যান।

সংবাদ মাধ্যমকে সুনামগঞ্জের ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মঈনুল জাকির বলেন, ছাতকের দেবের গাঁও গ্রামের কৃষক মহিম মিয়া, বড়কাপন গ্রামের কৃষক আরশ আলী ও চরমহল্লার গ্রামের কৃষক আব্দুস সামাদ ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন।

দোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবদুলাল ধর বলেন, দোয়ারা বাজারের লক্ষ্মীপুর ইউনিয়নে রনভূমি গ্রামের কৃষক তারা মিয়া চোদ্দকুড়ি হাওর ও মিলন মিয়া কালা দেওরা হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান।

এছাড়া তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার জানান, উপজেলার গোলাঘাট হাওরে ধান কাটতে গিয়ে রমজান মিয়া নামের এক কৃষকের মৃত্যু হয়। আরও এক কৃষক মুকিদ মিয়া আহত হন।

এন