মুন্সীগঞ্জের জরাজীর্ণ লৌহজং থানা হাজত থেকে এক মাদক ব্যবসায়ী আসামি পালিয়ে গেছে।
শনিবার ভোর সাড়ে ৫টা থেকে ভোর ৬টার মধ্যে এ ঘটনা ঘটে বলে থানা পুলিশ জানিয়েছে।
এর আগে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে উপজেলার ঘৌরদৌড় ব্রিজ থেকে দক্ষিণ মসদগাঁও এলাকার মাদক ব্যবসায়ী ওমর ফারুককে (২৭) ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করে থানা পুলিশ।
লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক ও ওই সময়ের ডিউটি অফিসার এসআই মাহমুদ জানান, জরাজীর্ণ ভবন হওয়ায় মাদক মামলার আসামি ফারুক থানা হাজতের জানালার একটি শিক ভেঙে পালিয়ে গেছে।
তারা অভিযোগ করেন, ভবনটির জানালার শিকগুলো অফিসিয়াল কাজের জন্য বানানো হয়েছিল, যা থানা হাজতের উপযোগী নয়।
তবে ঘটনার পরপরই থানা পুলিশ তাকে গ্রেফতারে ব্যাপক অভিযানে নেমেছে বলে জানান তারা। এ ঘটনায় আরও একটি মামলা হয়েছে।
জেআই





