আমাদের দেশের অবহেলিত ও অসহায় নারী-শিশু এবং হিজড়া সম্প্রদায়ের সাহায্যে সমাজের বিত্তবানদের আরো বেশি এগিয়ে আসা উচিত বলে অভিমত প্রকাশ করেছেন জাতীয় সংসদের সাবেক এমপি, বিশিষ্ট লেখক ও কলামিষ্ট গোলাম মাওলা রনি।
আজ সকালে রাজধানীর মেহেরবা প্লাজায় আদর্শ নাগরিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন।
আদর্শ নাগরিক আন্দোলনের বিগত দিনের কার্য্যক্রমের প্রশংসা করে গোলাম মাওলা রনি বলেছেন, আপনারাই এদেশের ভবিষ্যত। দেশ ও জাতিকে নিয়ে আপনাদের আরো বেশি সচেতন হতে হবে। দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব, গণতন্ত্র রক্ষায় তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে।
বিশেষ করে সমাজের অবহেলিত ও অসহায় নারী-শিশু এবং হিজড়া সম্প্রদায়ের মানুষের সাহায্যে আপনাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
আদর্শ নাগরিক আন্দোলনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মুহাম্মদ মাহমুদুল হাসান-এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো: লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক বাহারুল ইসলাম ইউনুস, সহ-সাধারণ সম্পাদক এস.এম কামাল উদ্দিন ইসমাইল, এম. সাইফুল ইসলাম মজুমদার, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মাহি, অর্থ সম্পাদক আবু সাঈদ পাটোয়ারী প্রমূখ।
তৌহিদ / মাহমুদ





