ফেনীর দাগনভূঞা উপজেলা যুবদল সভাপতি হাসানুজ্জামান শাহাদাতকে (৩৮) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।
শুক্রবার বিকালে তাকে গ্রেফতার করে পুলিশ। তার গ্রামের বাড়ি জায়লস্কর ইউনিয়নের ওমরপুরে।
গোয়েন্দা পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের এসএসকে সড়কের আল-রাজী হাসপাতালের সামনে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এসময় হরতাল-অবরোধে বিস্ফোরক আইনে মামলাসহ একাধিক মামলার আসামি শাহদাতকে গ্রেফতার করা হয়।
এদিকে উপজেলা যুবদলের সহ-সভাপতি একরামুল হক মানিক ও সাধারণ সম্পাদক কবির আহাম্মদ ডিপলু শাহদাতকে গ্রেফতারের নিন্দা প্রকাশ করে তার নি:শর্ত মুক্তি কামনা করেন।
কেএইচ





