হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে বাসের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৩ জন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

হবিগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ইব্রাহীম জানান, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাইকপাড়া নামকস্থানে ঢাকাগামী দিগন্ত পরিবহন একটি অটোরিকশাকে ধাক্কা দেয়।

এতে দুই যাত্রী নিহত ও অন্তত ১৩ যাত্রী আহত হন। আহতদের মধ্যে অটোরিকশা চালক আক্কাস মিয়াকে (২০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এ ছাড়া আলী আকবর (৩০), আসমাউল করিম (৩০), লিটন (৫০), ইকবাল হোসেন (৪৫), কবির হোসেন (৩০), নুরুল হক (৪০), মহিবুর রহমান (২০), সাজেদা খাতুন (৩৫), মিজান (২০), উবায়দুল হক (৮), তাহের আলী (৩০) ও সাহেরা খাতুনকে (৩২) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এআর