কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় ছেলে-মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করেছে এক পাষন্ড। তার নাম আবদুল কবির মবিন। পুলিশ তাকে গ্রেফতার করেছে।

শনিবার (০২ ডিসেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার জাঙালিয়া ইউনিয়নের তারাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক বিরোধের জের ধরে মবিন ভোরে দেশীয় অস্ত্র দিয়ে ঘুমন্ত অবস্থায় তিনজনকে কোপাতে থাকেন। এতে তাসলিমা খাতুন ও তার ছেলে নিলয় ঘটনাস্থলেই মারা যান। মুমূর্ষু অবস্থায় মেয়ে রাইসাকে হাসপাতালে নেয়ার পথে সেও মারা যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক আবদুল কবির মবিনকে আটক করেছে।