ব্রাহ্মণবাড়িয়ায় আবুল কাশেম (৫০) নামে এক আনসার কমান্ডারের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৬ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বুধুল ইউনিয়নের নন্দনপুরের বিসিক শিল্প এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত আবুল কাশেম ওই ইউনিয়নের সুতিয়ারা গ্রামের মৃত মন্নর আলীর ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) সোহরাব আল হোসাইন জানান, আবুল কাশেম বিসিক শিল্প এলাকার আরশি মেট্রাল ইন্ড্রাষ্টিজে চাকরি করত। সকালে বিসিকের একটি তেলের মিলের পাশে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
পরে ঘটনাস্থলে থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে বলেও জানান তিনি।
এমবি





