নোয়াখালী সফরের মধ্য দিয়ে বংলাদেশের ৬৪ জেলা সফরের অঙ্গীকার পূর্ণ হচ্ছে মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনার।
মঙ্গলবার পাঁচ দিনের সফরে কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর এবং চাঁদপুর যাচ্ছেন তিনি।
সফরকালে রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মিশন পরিচালক ইয়ানিনা জারুজেলস্কি স্থানীয় সরকারি কর্মকর্তা, পুলিশ সুপার এবং নাগরিক সমাজের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
এছাড়া সফরে অঞ্চলের সাংস্কৃতিক ও ঐতিহাসিক স্থানগুলো ভ্রমণ করবেন তারা।
মজীনা কুমিল্লার শালবন বিহার, বসুর হাটের নারীদের হস্তশিল্প প্রকল্প এবং একটি মৃৎশিল্পের গ্রামও পরিদর্শন করবেন।
সফরে রাষ্ট্রদূত এসব জেলার কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও ইউএসএআইডি-র কিছু প্রকল্প পরিদর্শন করবেন বলেও জানানো হয়।
ঢাকা, ২২ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





